“তোমায় ভালবাসি আমি” বাংলা কবিতা


“তোমায় ভালবাসি আমি”

- আলমগীর হোসেন

 

আমি ভাবছি তোমায়

সময় তার নিজের গতিতেই পার হচ্ছে

তোমায় দেখার তৃষ্ণাও-যে আমার বাড়ছে--

 

মায়াবী ঐ দুটি চোখ তোমার

ভালবাসাময় বেগুনী ঠোঁট !!

সমান তালে ছড়িয়ে যাচ্ছে ওরা ওদের আবেদন ।

 প্রতিটা দিনই মুগ্ধ হচ্ছি আমি

দৃশ্যের বাইরের তোমার কিছু অদৃশ্য শক্তি দ্বারা--   

ভালবেসেছি তোমায়, অনেক ভালবাসি ।

 

এই! এই তুমি বলতো --

এরকম কেন হয়!!

যেদিকে তাকায় আমি দেখিযে তোমায়

ক্লান্ত সময় আমার চাইযে তোমার উপস্থিতি ।

ভালবেসেছি তোমায় আমি, আরো ভালবাসতে চায় ..

আমি ভাবছি তোমায়, হ্যাঁ আমি এখনও তোমায় ভাবছি .. ।  

 

ওগো সকাল বেলার পাখি আমার --

মন যে চাই তোমার কুহূতে শুরু হয় যেন আমার দিন ।

প্রতিটা কাজের পেছনে প্রতিচ্ছবি হয়ে কেনগো লুকিয়ে থাকো তুমি !!

ক্লান্তিতেও যে ভুলিতে পারিনা তোমায় আমি ।

 বেড়েই চলেছে ঐ অদৃশ্য শক্তি

আমিও যে মনে হয় সেরকমই চাইছি ।

 

 ওগো গানের ভ্রমরী আমার --

তোমারই তোলা সুরে যেন দুলে চলেছি আমি  

তোমার ওই মধুর ধ্বনিতে আকাশের তারাগুলোও যে নৃত্তে মেতে ওঠে ।

 রাত যে আমার হয়যে সপ্নময়, ঘুমিয়েও আমি  দেখি তোমায়

সকল সীমানা পাড়ি দিয়ে আমি ভালবেসে যেতে চাই যে তোমায় ।

 

অন্তর্দেশ ছুয়ে যাওয়া আমায় বলা তোমার কিছু কথা  

আমার হৃদয়ে বাঁজতে থাকে যে সারাক্ষণ  ।

 অন্তিম মুহূর্তে পাশে চাই যে তোমায়

দোলাতে চাইযে আমার মন তোমার সেই কথায় ।

 তোমার বিচক্ষণতাকে করতে চাইযে আমার বেঁচে থাকার শক্তি

ভালবেসে যেতে চাই অনন্তকাল ধরে তোমায় আমি ।

 

কোলাহল থেকে নীরাবতায় যেতে থাকলে

দখল করা শুরু কর আমায় তুমি--

আর নিঃস্তব্দতায় নিজের করে নাও পুরোটা ।

রঙ্গিন তোমাতে রাঙ্গাতে চাইযে নিজেকে

বেঁচে থাকতে চাই তোমার ভালবাসায়

অনেক বাশি পরিমাণে ভালবাসি যে আমি তোমায় ..।।

 

বসন্তের জ্যোৎস্নাতে হাতে তোমার হাত রেখে

আমি কাঁটিয়ে দিতে চাইযে পুরো রাত--

পৃথিবীটাকে নিজের করে নিয়ে দেখতে চাই

বর্ষার বৃষ্টিস্নাত ওই কদমের সৌন্দার্য ।

সবই পেয়ে যাব আমি শুধু আসলে তুমি-

ভালবাসা দিয়ে ভরিয়ে দিব তোমার জীবন ..।  

 

কেন ভালবাসি তোমায়..??

এ প্রশ্নের উত্তরওযে জানা নাই আমার ।

 

তোমার একটু অভিমানে

উজ্জ্বল পৃথিবী কেনো আধারে ঢেকে যায় !!

 মহামূল্যবান সবকিছুও যেন মনে হয় মূল্যহীন ।

আমি যে পেতে চাই তোমার রক্তিম সেই ভালবাসা

যা দিয়ে গড়ব আমি আমার ভবিষ্যৎ ।

চাই-যে তোমার সেই সহচর্য

যা দিয়ে আমি করব সহজ আমার চলার পথকে ।

 তোমাতে মুগ্ধ হয়ে আমি লিখেছি ছন্দ, এখন লিখছি কবিতা

এতসব কেন জানো ..??

 কারন যে “আমি তোমায় ভালবাসি” ।।।




 

2 comments:

  1. The feelings look like first love. Each and every line of this poem is wonderful. Best wishes dear.

    ReplyDelete
  2. Lovely poem! Write more poems. Best wishes.

    ReplyDelete